1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে হাফেজ আব্দুল্লাহ মিয়া’র জানাজা সম্পন্ন

আব্দাল মিয়া (হবিগঞ্জ)
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৩ বার পঠিত

 

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাফেজ আব্দুল্লাহ মিয়া (৭৫) এর জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সোয়া পাঁচটায় উপজেলা সদরের লোকনাথ রমণ বিহারী সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাও. আব্দুল বাছিত। পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

হাফেজ আব্দুল্লাহ দীর্ঘদিন বানিয়াচং উপজেলা সদরের সাগরদিঘীর পশ্চিমপাড় ফুরকানীয়া মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেছেন। এলাকাবাসীর কাছে তিনি একজন প্রিয় ইমাম, শিক্ষাগুরু ও সমাজসেবক হিসেবে সমাদৃত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন কন্যাসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর ব্রেইন স্ট্রোক করলে তাকে সিলেটের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সফলভাবে অপারেশন সম্পন্ন হলেও আইসিইউতে সিট না থাকায় প্রথমে আল-হারামাইন প্রাইভেট হাসপাতালে দুইদিন চিকিৎসা নেন। পরবর্তীতে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল আটটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমীরে মজলিস আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর), উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়েখ মখলিসুর রহমান, সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু ও সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া ও
এলাকাবাসীসহ বিশিষ্ট আলেম-ওলামা, ছাত্র-শিক্ষক, ধর্মপ্রাণ মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর