বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার টুকের বাজার মেইন রোডে মধুবন দোকানের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবির সভাপতিত্বে ও সম্পাদক সেবুল আহমেদ এবং উপজেলা যুবদলের সদস্য ইফতেখার মাহমুদ পাবেলের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন মেম্বার, সদস্য আব্দুল মুতলিব, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা মইনুল ইসলাম ও মুহিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমেদ, শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক ইসমাইল আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের একমাত্র কার্যকর রূপরেখা। দেশের চলমান সংকট উত্তরণ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এ দফাগুলো জনগণের মুক্তির সনদ হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.