পৌর কর সেবা সপ্তাহ ২০২৫ এর আজ ২য় দিন। নবীগঞ্জ পৌরসভার প্রশাসক মো. রুহুল আমীন সভাপতিত্বে আজ ৫০হাজার টাকা কর প্রদান করায় পৌরসভার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী শহিদুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা আয়েশা বেগম সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সম্মানিত পৌরকরদাতা বৃন্দ।
সভাপতির বক্তৃতায় নবীগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ রুহুল আমিন প্রতিদিন অফিস চলাকালীন সময়ে নবীগঞ্জ পৌরসভা কার্যালয়ে এসে পৌর নাগরিকদের পৌর কর প্রদান করতে আহ্বান জানান। উল্লেখ্য, নবীগঞ্জ পৌরসভা
'পৌরকর সেবা সপ্তাহ-২০২৫' গতকাল ২১ সেপ্টেম্বর শুভ উদ্বোধন করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পৌরকর সেবা সপ্তাহ চলবে বলে জানান পৌর কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.