অবাধ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ছাত্রসমাজের ভূমিকা শীর্ষক 'ছাত্র প্রতিনিধি সম্মেলন' অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ সদর ও পৌরসভা জামায়াতে ইসলামী আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর সুনামগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুদ্দীন।
সোমবার বিকালে জেলা শহরের পাবলিক লাইব্রেরি (শহীদ জগৎজ্যোতি পাঠাগার) মিলনায়তনে এ সম্মেলন চলে। সুনামগঞ্জ পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এর পরিচালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর জামায়াতে আমীর আব্দুস সাত্তার মামুন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর মমতাজুল হাসান আবেদ, জেলা জামায়াতের অফিস সম্পাদক নুরুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন, জেলা ছাত্র শিবিরের এইচআরডি ও সাহিত্য সম্পাদক আবু সুফিয়ান তোহা, পৌর ছাত্র শিবিরের সভাপতি ইকরামুল হক মাজেদ, সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি রাশেদুল হক জিসান।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.