1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে পুলিশের পৃথক অভিযানে চোর ও মাদক ব্যবসায়ী আটক

মো আব্দাল মিয়া (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

 

হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের পৃথক অভিযানে এক পেশাদার চোর ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টায় বিশেষ অভিযান চালিয়ে বানিয়াচং উপজেলা সদরের ৩ নং ইউনিয়নের অন্তর্গত বানেশ্বর বিশ্বাসের পাড়ার ফজলু খা’র ছেলে মোশাহিদ খা কে (২১) গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে এলাকায় পেশাদার চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে চুরি ও প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে একইদিন রাতে উপজেলার বড় বাজার এলাকার ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে ১নং ইউনিয়নের অন্তর্গত চতুরঙ্গ রায়ের পাড়ার মৃত আব্দুল মতিনের ছেলে আবু আসাদ চৌধুরী ওরফে আশরাদ চৌধুরীকে (৩৩) গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর