
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হলিদাকান্দা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ফারুক মিয়ার ছোট মেয়ে ইসরাত মনি (২) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার (২৪সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ফারুক মিয়ার নিজ বাড়িতেই এঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার (২৪সেপ্টেম্বর) সকাল অনুমান আটটার দিকে ইসরাত মনির মা বাড়ির পিছনে রান্নাঘরে রান্না করছিলো আর ইসরাত মনি বাড়ির ওঠানে খেলা করছিলো। হঠাৎ বাড়ির ওঠানে ইসরাত মনিকে খেলাধুলায় দেখতে না পেয়ে তার মা বাড়িতে থাকা অন্যান্যদের জানিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে সম্ভাব্য সকল স্থানে অনেক খুঁজাখুঁজি করে অবশেষে বাড়ির পিছনে ডুবার পানি থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে উপজলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ধারণা করা হচ্ছে খেলাধুলার এক ফাঁকে সে তার মাকে খুঁজতে গিয়ে বাড়ির পিছনের ডুবায় পরে গিয়ে পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ফারুক মিয়ার বাড়িতে গিয়ে লাশের সুরতহাল করে। তবে কোনো অভিযোগ না করায় নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্থান্তর করা হয়। এর পর বেলা দুইটার দিকে নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে এলাকার কবরে দাফন করা হয়।
ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল মন্নাফ এতথ্যের সত্যতা নিশ্চিত করেন।