1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে বিদ্যালয়ের তৃতীয় তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

মো আব্দাল মিয়া (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের প্রত্যন্ত কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তু দাস (৯) নামের এক শিক্ষার্থী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের তৃতীয় তলার রেলিং থেকে পড়ে গুরুতর আহত হওয়ার কয়েক ঘণ্টা পর মৃত্যু হয় তার।
নিহত অন্তু দাস কান্দিপাড়া গ্রামের সমর চন্দ্র দাস ও রুমা রানী দাসের ছেলে। সে ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কম্পা রানী চৌকদার জানান, টিফিনের সময় অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে অন্তু খেলাধুলা করছিল। এসময় অসাবধানতাবশত সে তৃতীয় তলার রেলিং থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে সিলেট নেওয়ার পথে নবীগঞ্জের কাছে পৌঁছালে তার মৃত্যু হয়।
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর