1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন, ঘর তালাবদ্ধ করে পরিবার পলাতক 

মহসিন সাদেক (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

 

দীর্ঘ আট মাস বিবাহিত জীবন কাটানোর পর স্বামী কর্তৃক প্রতারিত হয়ে এখন স্ত্রী স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন এক গৃহবধূ। বানিয়াচং উপজেলার বুড়ুজ পাড়া গ্রামের রানু হালদারের মেয়ে সীমারানি হালদার (২২)।২৫ সেপ্টেম্বর সারাদিন-রাত লাখাই উপজেলার গোপালপুর গ্রামের শ্বশুর আরাধন সরকারের বাড়িতে অনশনে ছিলেন। তবে, সারাদিন অনশনের পরও পলাতক স্বামী বা তার পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি, তাদের ঘর তালাবদ্ধ।

জানা যায়, সীমারানি হালদার ভালোবেসে গোপালপুর গ্রামের শ্রাবণ সরকারকে গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে হবিগঞ্জের শ্রী শ্রী কালীবাড়ি কার্যকরী পরিষদে বিয়ে করেন। তারা নোটারি পাবলিক হবিগঞ্জে এফিডেভিটও সম্পন্ন করেন। বিয়ের পর তারা নরসিংদীর পাঁচদোনাতে একটি ভাড়া বাসায় সংসার শুরু করেন।

সীমারানির অভিযোগ, সংসার চলাকালীন সময়ে তিনি তার বাবার বাড়ি থেকে বিভিন্নভাবে টাকা এনে স্বামীর হাতে দিয়েছেন। শ্রাবণ সরকার তাকে অত্যাচার করে বাবার বাড়ি থেকে টাকা এনে তার বাবা আরাধন সরকারের কাছেও পাঠিয়েছেন।সীমারানি হালদার আরো বলেন,তার স্বামী তার দুই মাসের গর্ভ নষ্ট করেছে।

সীমারানি জানান, ২৪ সেপ্টেম্বর তার স্বামী শ্রাবণ সরকার তাকে মিথ্যে প্রলোভন দেখিয়ে শ্বশুর বাড়িতে নিয়ে আসার কথা বলে হবিগঞ্জ শহরে নিয়ে আসেন। সেখানে একটি চায়ের দোকানে বসিয়ে শ্রাবণ তার সোনার গয়না (কানের দুল ও গলার চেইন) নিয়ে পালিয়ে যান এবং আর ফিরে আসেননি।

নিরুপায় হয়ে সীমারানি প্রথমে বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে যান। চেয়ারম্যানকে না পেয়ে তিনি ওয়ার্ড মেম্বার নজরুল ইসলামের বাড়িতে যান। মেম্বারের পরামর্শে তিনি ২৫ সেপ্টেম্বর তার স্বামী শ্রাবণ সরকারের বাড়িতে পৌঁছান। সেখানে শ্রাবণের মা নিভা রানী সরকার তাকে মারধর করে বাড়ির বাইরে ফেলে রাখেন।

২৫ সেপ্টেম্বর রাতে গোপালপুর গ্রামে আরাধন সরকারের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ি তালাবদ্ধ এবং স্বামী বা পরিবারের কারো খোঁজ নেই। পরে স্থানীয়দের সহায়তায় সীমারানিকে পাশের একটি ঘরে রাতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়।

অনশনকারী স্ত্রী সীমারানি হালদার দৃঢ়ভাবে জানিয়েছেন, তিনি তার স্বামীর অধিকার চান এবং ন্যায়বিচারের জন্য প্রয়োজনে আদালতের শরণাপন্ন হবেন।

এ বিষয়ে ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম জানান, অনেক চেষ্টার পরও আরাধন সরকারের সাথে কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি, তাই তিনি মেয়েটিকে আইনি আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন। বুল্লা ইউনিয়ন চেয়ারম্যান খোকন চন্দ্র গ্রুপ সৌরভ জানিয়েছেন, তিনি বিষয়টি জানেন এবং সুষ্ঠু সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর