'টেকসই উন্নয়নে পর্যটন' এই শ্লোগান নিয়ে সুনামগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সনজিত চন্দ্র দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, টুরিস্ট পুলিশ সুনামগঞ্জ জোনের ইনচার্জ রঞ্জিত শামন্ত, সাংবাদিক পংকজ দে, টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর সভাপতি সাংবাদিক রাজু আহমেদ রমজান, সাংবাদিক দেওয়ান গিয়াস, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমীর রেজা, হোটেল-রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক এটিএম হেলাল প্রমুখ।
বক্তারা বলেন, পর্যটন খাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ। তারমধ্যে হাওর-সংস্কৃতির রাজধানীখ্যাত সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওর অন্যতম। এই শিল্পের যথাযথ বিকাশ নিশ্চিতে আমাদের তরুণ প্রজন্মকে এ শিল্পের উন্নয়নে এগিয়ে আসতে হবে। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে সুনামগঞ্জ তথা কেবল বাংলাদেশে নয় বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.