1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রাসেল আহমেদ ( হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বার পঠিত

 

মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের রতনপুরের কাছাকাছি স্থানে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম তালুকদার নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।আবুল কাশেম শাহজালাল ( রঃ) আলীম মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের ইদ্রিছ মিয়া তালুকদারের ছেলে।

জানা গেছে শনিবার রাত ৮ টার দিকে রতনপুরের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন আবুল কাশেম।

এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ আহত মোটরসাইকেল আরোহী ভর্তির বিষয়টি নিশ্চিত করলেও নামপরিচয় জানাতে পারেনি।  শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর