1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

খতমে নবুওয়াত কমিটির পরিচিতি সভা সম্পন্ন কাদিয়ানীরা মুসলমানদের ঈমান ধ্বংস করছে

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

 

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সিলেট জেলা ও মহানগর শাখার পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা ইমাদুদ্দিন বলেন- খতমে নবুওয়াত মানে আল্লাহর রাসূল হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানা ফরজে আইন। তাঁর পরে আর কোনো নবী রাসুলের আগমন ঘটবে না।

কাদিয়ানীরা হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে কিন্তু সর্বশেষ নবী মানে না। সুতরাং কাদিয়ানীদের মুসলিম পরিচয় থাকতে পারে না। কাদিয়ানী আলাদা একটা ধর্ম, তারা কাফের। কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতা রুখে দাঁড়ানো আমাদের জন্য আবশ্যক। তিনি আরো বলেন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ১৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মধুপুর পীরসাহেব হুজুরের ডাকে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সর্বাত্মকভাবে সফল এ দেশ থেকে কাদিয়ানী মতবাদের কবর রচনা করতে হবে।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সিলেট মহানগর শাখার সভাপতি শায়খুল হাদীস মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসিমীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাসিম আশরাফী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা শায়খ আবদুল জব্বার, মাওলানা শায়খ আতাউর রহমান কোম্পানিগঞ্জী, মাওলানা শায়খ নাসির উদ্দীন, মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুজিবুর রহমান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন রানাপিংগী, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা ইসমত উল্লাহ সিদ্দিকী, মাওলানা কামাল উদ্দিন বাদাঘাটি, মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা শাহিদ হাতিমী, ক্বারী মাওলানা মখতার আহমদ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর