1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আজমিরীগঞ্জে বছিরা নদী থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

আজমিরীগঞ্জ (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২২৮ বার পঠিত

আজমিরীগঞ্জে নিখোঁজের ২২ ঘন্টাপর বছিরা নদী থেকে ইজাজুর রহমান চৌধুরী (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামসংলগ্ন বছিরা নদীর ব্রিজের পাশ থেকে ইজাজুরের মরদেহ উদ্ধার করে স্বজনরা।

ইজাজুর চৌধুরী কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের চৌধুরী হাঠির শামীম চৌধুরীর ছেলে এবং আনন্দপুর মাদ্রাসার হিফজ নাযেরা বিভাগের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের মাদ্রাসা থেকে খেলতে বের হয় ইজাজুর। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন ও স্বজনরা তাঁকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে।

দিনরাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পান না তারা। পরদিন শনিবার সকালে পরিবারের সদস্যরা স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় গ্রাম সংলগ্ন বছিরা নদীতে খোঁজাখুঁজি শুরু করলে সকাল সাড়ে ১০টায় ব্রিজের পাশ থেকে শিশু ইজাজুরের মরদেহ উদ্ধার করা হয়।

আজমিরীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর