
সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন, জৈন্তাপুর উপজেলার চারিকাঠা ইউনিয়নের বালিদারা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩০) এবং গোয়াইনঘাট উপজেলার টিকর নয়াখেল গ্রামের মনু মিয়ার ছেলে নাহিদ আহমেদ (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত ইউনিয়নের ফরফরা এলাকায় অভিযান চালানো হয়। এদিন সন্ধ্যা ৭টার দিকে উপ-পরিদর্শক ওবায়দুল ইসলাম ও উপ-পরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ফরফরা যাত্রী ছাউনির সামনে থেকে তাদের আটক করে।
পরবর্তীতে দেহ তল্লাশিতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.