1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম

বানিয়াচংয়ে ১৩ লাখ টাকা আত্মসাত ; থানায় অভিযোগ 

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

বানিয়াচং উপজেলায় ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আল্লাদ চান বিবি (৬০) নামে এক নারী।
তিনি উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত  তারাসই গ্রামের আজিজুর রহমানের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের আব্দুল হামিদের পুত্র আবু সুফিয়ান (২৫) ধর্মীয় ভাবগাম্ভীর্যের আড়ালে সহজ-সরল চরিত্রের মানুষ হিসেবে এলাকার আস্থাভাজন হয়ে ওঠেন। অভিযোগকারীর প্রবাসী মেয়ে সৌদি আরব থেকে নিয়মিত মায়ের নামে দেশে টাকা পাঠাতেন। সেই টাকা বিনিয়োগের বিষয়ে সুফিয়ান পরামর্শ দিয়ে আল্লাদ চান বিবিকে প্রলুব্ধ করেন।
তিনি জানান, ২০২২ সালের ১১ ডিসেম্বর সাক্ষীদের উপস্থিতিতে নগদ ১০ লাখ টাকা এবং পরবর্তীতে ২০২৩ সালের ২৮ অক্টোবর আরও ৩ লাখ টাকা সুফিয়ানকে দেন। সুফিয়ান দাবি করেন, তার পরিচিত এক ব্যাংকে ওই টাকায় এফডিআর করলে মাসে ৫ হাজার টাকা করে মুনাফা পাওয়া যাবে। কিছুদিন সুফিয়ান নামমাত্র লাভ দিলেও পরে নানা অজুহাতে তা বন্ধ করে দেন।
অভিযোগে আরও বলা হয়, এফডিআরের টাকার প্রয়োজন দেখা দিলে আল্লাদ চান বিবি ব্যাংক থেকে টাকা ভাঙানোর অনুরোধ জানান। কিন্তু সুফিয়ান কোনো ব্যাংকের নাম বা প্রমাণ দিতে ব্যর্থ হন। গত ১৫ সেপ্টেম্বর সকালে বিষয়টি নিয়ে বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে তিনি প্রকাশ্যে হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

ঘটনার পর গ্রাম্যভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। এ ঘটনায় স্থানীয় একাধিক ব্যক্তি সাক্ষ্য দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। 
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, অভিযোগটি হাতে পেয়েছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর