1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে সবজি ব্যবসায়ী নিহত

ইকবাল হোসেন তালুকদার (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের দেওপাড়া এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আজমত আলী (৪০) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) সকাল এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজমত আলী সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর এলাকার সাজিদ আলীর পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আজমত আলী শ্রমিকসহ খালি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-২৩৩৪) নিয়ে সবজি কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার জনতার বাজার সংলগ্ন দেওপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সবজি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-২৩২৪) পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আজমত আলী মারা যান।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। তবে ট্রাকচালক দুর্ঘটনার পর পালিয়ে যায়।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, চালককে আটকের চেষ্টা চলছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর