1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে জন্ম-মৃত্যু নিবন্ধনে প্রথম: নবীগঞ্জ ইউএনও রুহুল আমিন শ্রেষ্ঠ

ইকবাল হোসেন তালুকদার (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ২০২৫ সালের আগস্ট মাসে সারাদেশের মধ্যে হবিগঞ্জ জেলা প্রথম স্থান অর্জন করেছে। এ সাফল্যের জন্য হবিগঞ্জ জেলার জেলা প্রশাসককে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

একই সঙ্গে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হয়ে পুরস্কার অর্জন করেছেন তিনি।

এ অর্জন প্রসঙ্গে ইউএনও রুহুল আমিন বলেন, এই সাফল্য নবীগঞ্জ উপজেলার সকল সহকর্মীর নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও দলগত প্রচেষ্টার ফসল। জেলা প্রশাসকের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। ভবিষ্যতেও এ শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আমরা সবাই একসঙ্গে কাজ করে যাব।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে হবিগঞ্জ জেলার এই অর্জন জেলা ও উপজেলা প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন দিগন্তের সূচনা করেছে বলে মন্তব্য করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর