1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম

নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে পুলিশের ওপর হামলা

ইকবাল হোসেন তালুকদার (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে অভিযান চালাতে গিয়ে দুর্ধর্ষ হামলার শিকার হয়েছেন পুলিশের সদস্যরা। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরতলীর রুদ্রগ্রাম রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদীর নেতৃত্বে এসআই মাইনুল, এএসআই মোশাররফসহ একদল পুলিশ চোরাই মোবাইল উদ্ধারে অভিযানে যায়। এ সময় পূর্বপ্রস্তুত অবস্থায় থাকা চোরচক্রের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর আকস্মিক হামলা চালায়।

হামলায় অন্তত ৬ জন পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে কনস্টেবল ইমরান গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনার পরপরই কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে, পুলিশের ওপর এ হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলেন, অপরাধ দমনে পুলিশ যখন ঝুঁকি নিয়ে কাজ করছে, তখন তাদের ওপর এমন হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর