সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার তীর কেটে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- আলী হোসেন, আবুল বাসার, নবীর হোসেন, শাকিল আহমেদ ও হৃদয় শাহ। তারা পার্শবর্তী চরগাও-কাশতাল এবং কুকুরকান্দি গ্রামের বাসিন্দা।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে তাদের ২ মাসের মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় ৩শ ঘনফুট বালুভর্তি ২টি বাল্কহেড নৌকা জব্দ করা হয়। শনিবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম ইয়াসির আরাফাত এ দণ্ডাদেশ দেন।
তাহিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন তথ্য নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন কিংবা উপজেলাজুড়ে অপতৎপরতা রুধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.