পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও ৫ দফা দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে
ইসলামী আন্দোলন বাংলাদেশ। জেলা শাখার উদ্যোগে বুধবার বেলা ১১টায় স্থানীয় ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন পরিচালনা করেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফিজ মাও.মাছুম আহমদ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতী শহীদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে বক্তব্য দেন
সিনিয়র সহ-সভাপতি কারী মহিবুল হক আজাদ, জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সভাপতি মাও. সাজিদুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আম্মা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি এহসান রেজা মুহিবী প্রমুখ।
মানববন্ধনে ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, সুষ্ট নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার বিচার দৃশ্যমান, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
অপরদিকে, সুনামগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে একই দাবিতে মানববন্ধন করা হয়েছে। ওইদিন বিকেলে স্থানীয় ট্রাফিক পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.