1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষক প্রশিক্ষণ

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জলবায়ু সহনীয় পর্যায়ে কৃষকদের জন্য উচ্চ ফলনশীল আমন নতুন জাতের ধান চাষের উপর দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার(১৪ অক্টোবর) সকাল ১০.০০ ঘটিকায়
উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের আয়োজনে ও জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (JFGE) এর শেয়ার দ্য প্ল্যানেট অ্যাসোসিয়েশন, জাপান এর সহযোগিতায় এবং সম্প্রসারণ: হাওরে অসহনীয় জলবায়ু প্রভাবের বিরুদ্ধে নতুন উচ্চ ফলনশীল ধানের জাত (ENRICH) প্রকল্পের উদ্যােগে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট শান্তিগঞ্জের সিনিয়র সাইন্টিফিক অফিসার এবং প্রধান ড. বদরুন্নেসা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসেড হবিগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস, এনরিচ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহা।

এর আগে প্রশিক্ষণের শুভ সূচনা করেন পদ্ধা এনজিও সংস্থার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রকল্পের ৪ জন ফিল্ড এসিস্ট্যান্ট সহ প্রশিক্ষণার্থীবৃন্দ। ধারাবাহিকভাবে পৃর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়নে আরও ৭ দিন এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর