সুনামগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র্যালি শেষে বিয়াম ল্যাবরেটরী স্কুল প্রাঙ্গনে আলোচনা সভা চলে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হিসাবরক্ষক ইয়াকুব সরকার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ মহিবুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.