1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হযরত শাহজালাল (রহঃ) দরগাহের খাদেম নিযুক্ত হলেন তালহা আলম

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

 

হযরত শাহজালাল (রহঃ) দরগাহের খাদেম নিযুক্ত হলেন কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক ও ১২ দলীয় জোটের নেতা সৈয়দ তালহা আলম। তিনি জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান এবং সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।  সৈয়দ তালহা আলম জগন্নাথপুর শান্তিগঞ্জের একজন জনপ্রিয় ব্যাক্তিত্ব এবং সুনামগঞ্জের একটি পরিচিতি মুখ। উনার মা শাম্মি আলম সিলেটের সম্ভ্রান্ত জমিদার “মজুমদার” পরিবারের মেয়ে এবং উনার মামা এহতেশাম বখত মজুমদার দরগাহের খাদেম এবং কোষাদ্যক্ষ হিসেবে ছিলেন এবং বর্তমানে আমেরিকা প্রবাসী।

হজরয় শাহজালাল (রহঃ) সিলেট বিভাগের আনাচে কানাচে ইসলামের আলো পৌছিয়ে দিয়েছেন এবং ওলিকুলের অন্যতম। উনার দরগাহে প্রতিদিন লক্ষ লক্ষ মুসাফির আসেন।

তালহা আলম রাজনীতি, ব্যাবসা এবং চাকুরীতে সাফল্যের পর এই দায়িত্ত্ব তার অভিজ্ঞতাকে আরো সমৃদ্দ করবে।

সৈয়দ তালহা আলম জানান, “আমার মামার বড় ভাগ্নে আমি এবং মামার সাথে জীবনে অনেকবার ছায়া হিসেবে দরগাহে গিয়েছি। দরগাহের মুসাফিরদের সিন্নি, মসজিদ পরিষ্কার পরিছন্ন রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং আজকে উন্নয়নের মাধ্যমে দরগাহকে এই পর্যায়ে নিয়ে আসাকে দরগাহের মোতওয়াল্লী সহ খাদেমগন নিরলস পরিশ্রম করে গেছেন। তাদের একজন হতে পেরে আমি সৌভাজ্ঞবান।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর