1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ভারতের রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় শিকার

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

 

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের হেলিকপ্টার কেরালার প্রামাদম স্টেডিয়ামে অবতরণের পর দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের সময় হেলিপ্যাডের ভারে একাংশ ভেঙে হেলিকপ্টার বেসামাল হয়ে যায় বলে খবর দিয়েছে দ্য হিন্দু।

বড় এই দুর্ঘটনায় কোনো ব্যক্তি বা সম্পদের ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টায় হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত অংশ থেকে সরিয়ে নেওয়া হয়।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শেষ মুহূর্তে স্টেডিয়ামটিকে হেলিকপ্টার অবতরণের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তাই মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল।

হেলিকপ্টারটি মূলত পাম্বার কাছে নীলক্কালে অবতরণের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে প্রমাদমে অবতরণ করতে বাধ্য হয়েছিল।ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং দমকলকর্মীরা ভেঙে পড়া অংশটিকে দ্রুত সোজা করে দেন। রাষ্ট্রপতি নিরাপদেই রয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রের খবর। সেই ঘটনারই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে সংবাদসংস্থা এএনআই।

ঘটনার কারণ হিসেবে ওই কর্মকর্তা বলেছেন, কংক্রিটটি পুরোপুরি জমে যায়নি। তাই হেলিকপ্টারটি অবতরণ করার সময় এটি তার ওজন সহ্য করতে পারেনি এবং চাকাগুলি মাটি স্পর্শ করার জায়গায় গর্ত তৈরি হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর