1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৮১ বার পঠিত

অবশেষে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদে সরকারি কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার এক রিটের শুনানি শেষে এ প্রজ্ঞাপনটি দুই মাসের জন্য স্থগিতাদেশ দেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান। প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই মর্মেও রুল জারি করেন হাইকোর্ট।

গত আগস্ট মাসে অন্তবর্তীকালীন সরকার নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষান্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবীধানমালা-২০২৪ সংশোধন করে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষন করে প্রজ্ঞাপন জারি করে।

এই প্রজ্ঞাপনে আগামী ৩১ নভেম্বরের মধ্যে সংশোধনের আলোকে নতুনভাবে কমিটি করার নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট মোকছেদুর রহমান (আবির) হাইকোর্টে একটি রিট পিটিশন করেন।

২২ অক্টোবর বুধবার রিটের শুনানি শেষে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান, উপরোক্ত প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারী করেন। সেই সঙ্গে ৩০ নভেম্বরের মধ্যে উপরোক্ত সংশোধনের আলোকে সভাপতি পদে সরকারি কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত বিধি দুই মাসের জন্য স্থগিত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর