1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

মাদ্রাসা ছাত্র মইনুল ইসলাম এর খুনীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে জনতা

ইমরান আহমেদ চৌধুরী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার পঠিত

বানিয়াচংয়ে স্থানীয় দোয়াখানীর জামেয়া দারুস সালাম মাদ্রাসার হিফজ বিভাগের মেধাবী ছাত্র মইনুল ইসলাম (১২) এর হত্যার সাথে জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল আসরের নামাজের পরপর গ্যানিংগঞ্জ বাজারে দারুস সালাম মাদ্রাসার পক্ষ থেকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মাওলানা শায়েখ মখলিসুর রহমান।

বক্তাগণ বলেন, বানিয়াচংয়ের মতো আলেম অধ্যুষিত জায়গায় একজন হিফজ বিভাগের ছাত্রকে মর্মান্তিকভাবে হত্যার ঘটনা মেনে নিতে পারি না। কী অপরাধ ছিল এ কোরআনের পাখির? আমরা মনে করি মইনুল ইসলাম হত্যাকান্ড পরিকল্পিত। ২৪ ঘন্টার মধ্যে খুনীদের চিহ্নিত করে গ্রেফতার না করলে আগামীকে কঠিন কর্মসূচি দেওয়া হবে।

মুফতি ওলিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা গোলাম কাদির, অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী, মাওলানা আব্দুল অলি, মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, মুফতি আহমদ আলী, মুফতি আমীর আহমদ, মাওলানা আব্দুল মুকিত সালেহ, মাওলানা হাদিসুর রহমান, মাওলানা ফরিদ আহমদ, সর্দার ময়না মিয়া, ইউপি সদস্য হাজী ইমরান আহমদ, ইমরান আহমদ চৌধুরী, ছাত্রনেতা রিমন আহমদ প্রমুখ।
মানববন্ধনে মাদ্রাসার ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ হাজার-হাজার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে মইনুল ইসলাম নিখোঁজ হয়। এর পরদিন একই এলাকার জাঙালের ডোবায় মইনুলের মৃতদেহ পাওয়া যায়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর