1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু 

মো আব্দাল মিয়া (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৯১ বার পঠিত

 

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে আরমান মিয়া নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা সদরের জাতুকর্ণপাড়া মাইজের মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আরমান মিয়া তার মায়ের সঙ্গে সম্প্রতি নানাবাড়ি বেড়াতে গিয়েছিল। বিকেলের দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং পরে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। ততক্ষণে সে মারা যায়।

নিহত আরমান জাতুকর্ণপাড়া মাইজের মহল্লার বটেরহাটির আওলাদ মিয়ার একমাত্র পুত্র।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর