লাখাইয়ে পুকুরপাড়ের জামগাছে ঝুলন্ত রফিক মিয়া ( ৫৫ ) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালের দিকে উপজেলার ফুলবাড়িয়া উত্তর গ্রামের মিন্নি বন্ধের পুকুর পাড়ের একটি জামগাছ থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
রফিক মিয়া ওই গ্রামের মৃতঃ সানুমিয়ার পুত্র বলে যানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, হতদরিদ্র রফিক মিয়া ভিক্ষাবৃত্তি করে জীবন চালাতেন।
রফিক মিয়ার স্ত্রী জানান, তার স্বামী দুদিন আগে ঢাকায় গিয়েছিলেন, কিন্তু কখন এবং কিভাবে তিনি ঢাকা থেকে ফিরে এসেছেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছুই না জানলেও শনিবার সকালে এলাকাবাসীর মাধ্যমে তারা জানতে পারেন রফিক মিয়ার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
এদিকে খবর পেয়ে লাখাই থানা ওসি মোঃ বন্দে আলী সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় থাকা লাশটি উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে বেশকিছু আলামত জব্দ করেছে।
বিষয়টি নিশ্চিত করে ওসি মোঃ বন্দে আলী জানান হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মন্সি ঘটনাস্থল পরিদর্শন করেছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে, ময়নাতদন্ত রির্পোট আসার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে হতদরিদ্র রফিক মিয়া মরদেহ উদ্ধারের পর
এই মৃত্যু নিয়ে এলাকায় চলছে নানা কৌতুহল।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.