বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পবিত্র আল-কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন মাওলানা রেজাউল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফিজ মিছবাহ উদ্দিন। সঞ্চালনায় ছিলেন ৬নং ফতেহপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তর জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদিন। তিনি নির্বাচনী প্রক্রিয়া, সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর আবুল হোসেন, ৬নং ফতেহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, শাহজাহান সিদ্দিক বেলাল, সহকারী শিক্ষক মাহতাব উদ্দিন, মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আরিফ উদ্দিন, আমিনুর রহমান, হাফিজ মোছা মিয়া, ডাক্তার হেলাল আহমদ, বাবুল আহমদ, আব্দুল করিম, ডাক্তার আয়াত উল্লাহ, মাস্টার আজির উদ্দিন, মাস্টার গোলজার আহমদ, ডাক্তার আব্দুল হাদী, মাস্টার মাহমুদুল হাসান এবং এজেন্ট ব্যাংক এশিয়ার ফতেহপুর শাখার হারুনুর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্বাগত বক্তব্য প্রদান করেন ছাত্র শিবির ইউনিয়ন সেক্রেটারি জাহিদুল ইসলাম জান্নাহ।
সভায় বক্তারা সাংগঠনিক শক্তি বৃদ্ধি, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড এবং আগামী জাতীয় নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.