1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

৩য় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের লক্ষ্যে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের সভা

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি::

সিলেটের বিশ্বনাথ উপজেলার বহুল প্রতীক্ষিত ৩য় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা করেছে ‘বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে’। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে বিশ্বনাথ পৌরশহরের একটি অভিজাত পার্টি সেন্টারে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। এবং বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ.কের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়।

 

টুর্ণামেন্টকে ঘিরে উপজেলার ৮ ইউনিয়নের জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টদের মতামত গ্রহণ এবং সার্বিক দিকনির্দেশনা প্রণয়নের উদ্দেশ্যেই এই আলোচনা সভার আয়োজন করা হয়।

 

​বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের ট্রেজারার ও উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আবু মনসুর সভায় সভাপতিত্বে সিলেট জেলা ধারভাষ্যকার এসোসিশেনের সহসভাপতি আহাদ মিয়া ও সাংবাদিক মোস্তাক আহমদ মোস্তফার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ ফুটবল দলের কোচ রুহুল আমিন রাহুল, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, রেফারি আনোয়ার মিয়া, দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এন্ড ফুটবল একাডেমির সমন্বয় কমিটির সদস্য তারেক আহমদ খজির, ইউপি সদস্য হেলাল আহমদ ও ক্রিড়া সংগঠক মিছবাহ খান।

 

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমন্বয় কমিটির সদস্য ওয়াসিম উদ্দিন। সভার তত্ত্বাবধানে ছিলেন সমন্বয় কমিটির অপর সদস্য দিলোয়ার হোসেন।

 

​বক্তারা এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং টুর্ণামেন্টকে সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

​আলোচনা সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার ৮ ইউনিয়নের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

 

সভায় দ্রুত একটি কার্যনির্বাহী কমিটি গঠন করে ২০২৬ সালের টুর্ণামেন্টের জন্য মাঠ পর্যায়ের কাজ শুরু করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর