
সিলেটের আল হারামাইন হাসপাতালে ডাক্তারদের পরামর্শে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সিলেট সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিছ আলীর পিতা মো. ইলিয়াছ আলী মেম্বার।
তিনি গত শনিবার থেকে অসুস্থ হয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর শরীরের সোডিয়ামের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার কারণে তিনি প্রচন্ড অসুস্থতাবোধ করায় চিকিৎসকরা দ্রুত আইসিইউতে স্থানান্তর করার পরামর্শ দেন।
পরে আজ সোমবার রাতে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে রাত ১০ টার দিকে আল হারামাইন হাসপাতালে ভর্তি করে রাত সাড়ে ১০ টার দিকে আইসিইউতে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন তার পুত্র অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিছ আলী।
উল্লেখ্য: ইলিয়াছ আলী সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের টানা ৪বারের নির্বাচিত সাবেক মেম্বার।