1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: দুই বেকারিকে জরিমানা

ইকবাল হোসেন তালুকদার (নবীগঞ্জ) হবিগঞ্জ:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের অভিযোগে দুই বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার আউশকান্দি ইউনিয়নের হীরাগঞ্জ বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, বেকারিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছিল। পণ্যের গায়ে কোনো লেবেল বা মেয়াদের তারিখ ছিল না। এছাড়া মেয়াদোত্তীর্ণ ডালডা, তেল ও ক্রিম ব্যবহার এবং ক্ষতিকর অ্যামোনিয়াম মিশিয়ে খাদ্য প্রস্তুতের অভিযোগও প্রমাণিত হয়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় আরাফাত বেকারির স্বত্বাধিকারী বাবুল মিয়াকে (পিতা: মৃত সামছু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া) ৫০ হাজার টাকা এবং হানিফ বেকারির স্বত্বাধিকারী মো. সুজন মিয়াকে (পিতা: আব্দুল জলিল, হবিগঞ্জ সদর) ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর উপকরণ ব্যবহারকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর