1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট সাইফ উদ্দিন রতন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৮৭ বার পঠিত

বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল থেকে পদোন্নতি পেয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ পেলেন সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সাবেক নির্বাচিত সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মো. সাইফ উদ্দিন রতন।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) আইন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অ্যাডভোকেট মো. সাইফ উদ্দিন রতনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ দেওয়া হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হওয়ায় তার নিজ বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলা ও সিলেটে আনন্দের বন্যা বইছে। নিয়োগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ সর্বত্র অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। সাইফ উদ্দিন রতন সিলেট জজকোর্টে আইনজীবী হিসাবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. সাইফ উদ্দিন রতন বলেন, সর্ব প্রথম আমি মহান রাব্বুল আলামীনের প্রতি শুকরিয়া আদায় করছি। আমাকে এই পদে নিয়োগ করায় আমি সংশ্লিষ্টদের প্রতি চির কৃতজ্ঞা প্রকাশ করছি। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনে আইনজীবীসহ সকলের সহযোগিতা চাই।

উল্লেখ্য যে, অ্যাডভোকেট মো. সাইফ উদ্দিন রতন দৈনিক প্রথম সিলেট এর আইন উপদেষ্টা। তিনি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন এর জলারপাড় নয়াগাঁও গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর