1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জে দুই বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

ইকবাল হোসেন তালুকদার (নবীগঞ্জ) হবিগঞ্জ:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণে অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের অভিযোগে দুই বেকারিকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

অভিযানে দেখা যায়, বেকারিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া পণ্যের গায়ে কোনো লেবেল বা মেয়াদের তারিখ নেই, ব্যবহৃত হচ্ছে মেয়াদোত্তীর্ণ ডালডা, তেল ও ক্রিম, এমনকি ক্ষতিকর অ্যামোনিয়াম ও নিষিদ্ধ ফুড কালার ‘ডেওমাটি’ ব্যবহারের প্রমাণও পাওয়া যায়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক মোহাম্মদীয়া ফুড এর মালিক প্রো. মাজিদুর রহমান পিতা হাজী আব্দুল ওয়াহিদ মিয়া, ঠিকানা নবীগঞ্জ কে ৪০ হাজার টাকা এবং মায়ের দোয়া বেকারির মালিক প্রো. মো. সবুজ পিতা ফজলু মুন্সী, ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া কে ৬০ হাজার টাকা
জরিমানা করা হয়।

অভিযানে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

তিনি বলেন, “ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।

এসময় প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ব্যবসায়ীদের খাদ্যপণ্যে মান বজায় রাখা ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার না করার আহ্বান জানানো হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর