1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ চুরি: বিক্রির সময় দপ্তরি হাতেনাতে ধরা!

মহসিন সাদেক, (লাখাই) হবিগঞ্জ:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

হবিগঞ্জের লাখাই উপজেলার লাখাই আমানুল্লাহপুর বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ চুরি করে বিক্রির সময় স্কুলের দপ্তরি মোহাম্মদ বিলাল মিয়া (৩৫) হাতেনাতে ধরা পড়েছেন। অভিযুক্ত বিলাল মিয়া ওই গ্রামের মৃত হামিদুল্লাহর পুত্র।

জানা যায়, গত ১ নভেম্বর শনিবার স্কুল থেকে বেঞ্চ চুরি করে লাখাই বটতলা বাজারে বিক্রি করার সময় তাকে আটক করা হয়। স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং পরবর্তীতে ঘটনাটি প্রকাশ পায়।

চুরির ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ বিলাল মিয়া তার ভুল স্বীকার করে বলেন, “আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিলাল মিয়া বেঞ্চ চুরির বিষয়টি স্বীকার করেছে। তার দেওয়া তথ্যমতে, যে দোকানে চোরাই বেঞ্চগুলো বিক্রি করা হয়েছিল, সেই দোকান থেকে চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়েছে

শুধু বেঞ্চ চুরি নয়, স্থানীয় সূত্রে জানা যায়, বিগত কয়েক মাস আগে একই স্কুল থেকে সৌর বিদ্যুতের ব্যাটারিও চুরি হয়েছিল।

এ বিষয়ে লাখাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জামাল উদ্দিন জানিয়েছেন, অভিযুক্ত দপ্তরি মোহাম্মদ বিলাল মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর