1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

শাহপরানে সিএনজি- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৩

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

সিলেট-তামাবিল সড়কের খাদিম পাড়া ইউনিয়নে সিএনজিচালিত অটোরিকশা ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার (৫ নভেম্বর) সকালে শাহপরান থানাধীন খাদিম পাড়া ১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না (২০) জৈন্তাপুরের চিকনাগুল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দুর্ঘটনায় গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করানো হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে ১ জনকে মৃত ঘোষণা করেন।এ দুর্ঘটনায় আহতরা হলেন- রবিউল হাসান নয়ন (১৮), মাহফুজুর রহমান নাইম (২১) ও মো. হাবিবুর লস্কর (৩৫)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) ও ভারপ্রাপ্ত ডিসি উত্তর মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আহতরা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর