1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

কুরআন পরিত্যাগ করার কারণেই মুসলিম উম্মাহর করুন পরিস্থিতি: ওলিপুরী

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২২৮ বার পঠিত

আলীয়া মাঠে তাফসীরুল কুরআন সম্মেলনের প্রথম দিন

প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী বলেছেন, কুরআন মানবজাতির জন্য ইহও পরকালীন মুক্তির সনদ। মুসলিম উম্মাহ যতদিন কুরআন আকড়ে ধরেছে, সারা বিশ্বে নেতৃত্ব দিয়েছে, কুরআন পরিত্যাগ করার কারণেই আজ মুসলমানদের চরম পরিণতি ভোগ করতে হচ্ছে। ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি আনতে কুরআন অনুশীলনের বিকল্প নেই।

গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে খাদিমুল কুরআন পরিষদের ৩১ তম বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট আলীয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা মাশুক উদ্দিন, মাওলানা আব্দুস সোবহান জাউয়া, মাওলানা রেজাউল করিম জালালি,মাওলানা সাইফুল্লাহ, মাওলানা মাহতাব উদ্দিন।
খাদিমুল কুরআন পরিষদের সহ সাধারণ সম্পাদক মুফতি রশিদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরির পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ।

পবিত্র কুরআন থেকে তাফসির করেন দেখের প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ঢাকা, মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, মাওলানা মুশতাক আহমদ খান,হাফিজ মাওলানা আসজাদ আহমদ প্রমুখ।
মাহফিলের দ্বিতীয় দিনে আজ অংশ গ্রহণ করবেন মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী,মাওলানা ফজলুর রহমান খান বানিয়াচং, মুফতী রিজওয়ান রফিকী ঢাকা। বিজ্ঞপ্তি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর