1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জুমার নামাজ চলাকালে ছু’রিকাঘাতে মুসল্লি খু’ন

ইকবাল হোসেন তালুকদার (নবীগঞ্জ) হবিগঞ্জ:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৫২ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ চলাকালে এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নামাজ চলাকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বনগাঁও গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে ইমরুল মিয়া (৪০) জুমার নামাজ আদায় করছিলেন। নামাজের একপর্যায়ে একই গ্রামের আতিক মিয়ার ছেলে রুশেল মিয়া (২২) হঠাৎ ধারালো চাকু দিয়ে তার ওপর হামলা চালান। এতে ইমরুল গুরুতর আহত হয়ে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন।

উপস্থিত মুসল্লিরা নামাজ থামিয়ে দ্রুত আহত ইমরুলকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো বনগাঁও গ্রামে শোকের ছায়া নেমে আসে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা জানান, নামাজের সময় মসজিদের ভেতর এমন নৃশংস ঘটনা তারা জীবনে কখনও দেখেননি।

খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “ওই এলাকার জাবেদ হত্যাকাণ্ডের জেরে ইমরুলকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি, তবে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর