1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আমরা আধুনিক নিরাপদ, শিশুবান্ধব পার্ক ও বিনোদন কেন্দ্রে নির্মাণ করবো: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শিশু-কিশোরদের খেলাধুলা কিংবা বয়স্কদের হাঁটাহাঁটির জন্য সিলেটে একটি পার্ক অত্যন্ত প্রয়োজন।

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আধুনিক, নিরাপদ, শিশু বান্ধব পার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের কাজ করবো। বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের সামগ্রিক উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন আমরা মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা করে কাজ করবে। দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে সবার মতামতের ভিত্তিতে কাজ করবে।

তিনি গতকাল শনিবার (৮ নভেম্বর) সিলেট সিটি ও সদর উপজেলার বিভিন্নস্থানে ধানের শীষের প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুরো বলেন।
সদর উপজেলা ৮নং কাঁন্দিগাও ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম দর্শা গ্রামবাসীর আয়োজনে বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, কাঁন্দিগাও ইউনিয়নের সোনাতলা পশ্চিমপাড়া ২নং ওয়ার্ড নির্বাচনী সেন্টার কমিটির আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মহিলাদের সাথে আলোচনা সভা, কান্দিগাও ইউনিয়নের ২নং ওয়ার্ড লামারগাওয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন খন্দকার মুক্তাদির।

এদিকে ১৩ নং ওয়ার্ডে মণিপুরী ও সনাতন সম্প্রদায়বৃন্দের আয়োজনে বিভিন্ন পাড়ার সনাতনী সম্প্রদায়ের মানুষের সাথে এবং সদর উপজেলা ৮নং কান্দিগাউ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাধারণ মানুষদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক আকবর আলীসহ বিভিন্নস্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর