1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জের পূর্ব দেবপাড়ায় মাদক ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা

নবীগঞ্জ উপজেলা (হবিগঞ্জ):
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী দম্পতি মায়াদ মিয়া ও সাজনা বেগমের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। মাদক কারবারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (৯ নভেম্বর) বিকাল ৪টায় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন ও প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছানু মিয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাফিজ জালাল উদ্দিন, মো. ধন মিয়া, হযরত শাহজালাল হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রতিনিধি, হাফিজ গোলাম কিবরিয়া (নাজিম) জামেয়া আমির আলী মাদ্রাসা মাদানি নগর, প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি নুরুল ইসলাম, আমির হোসেন, মিয়াদন মিয়া, সাইফুর রহমান, আব্দুল কাইয়ুম, কাচা মিয়া, সোহানুর রহমান সাহান, সাজান মুন্সীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকরা।

বক্তারা বলেন, তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ এখন সময়ের দাবি। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে প্রশাসনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বক্তারা আরও বলেন, “মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয়দাতা—তারা দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

প্রতিবাদ সভা থেকে দাবি জানানো হয়—পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী যেন অবিলম্বে পূর্ব দেবপাড়ার চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের পর থেকে পূর্ব দেবপাড়া এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা মাদকাসক্তের স্থান নেই। যেখানেই মাদক পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

বক্তারা সর্বশেষে সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে “মাদকমুক্ত দেবপাড়া গড়ার” অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর