1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির অভিযোগ: নারীদের টার্গেট করছে চুরচক্র

নবীগঞ্জ উপজেলা (হবিগঞ্জ):
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি চুরচক্র বিশেষ করে নারী রোগীদের টার্গেট করে স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটিয়ে আসছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের মধ্যে।

সাংবাদিক সাগর আহমেদ অভিযোগ করেন, রবিবার ( ৯ নভেম্বর) সকাল ১২ ঘটিকায় তার মা দাঁতের চিকিৎসার জন্য নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে একটি সংঘবদ্ধ চুরচক্র তার মায়ের গলা থেকে স্বর্ণের চেইনটি ছিনিয়ে নেয়।

ঘটনার পরপরই তিনি নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান-এর সাথে যোগাযোগ করেন। ওসি তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ-এর কাছে হাসপাতালের সিসিটিভি ফুটেজ চাইলে তিনি জানান, “সিসিটিভির ডিক্স নষ্ট হয়ে গেছে।

এ বিষয়ে সাংবাদিক সাগর আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে এখন মহিলারাও নিরাপদ নন। হাসপাতালের ভেতরে সেবার নামে চুরির ঘটনা ঘটছে।

স্থানীয় সচেতন মহল বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের দ্রুত তদন্ত ও চুরিচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর