1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

নগরীর কালীঘাটসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

 

সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এবং সিলেটকে ব্যবসায়ীক অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো। অর্থনীতিকে সমৃদ্ধ করতে ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সিলেটের ব্যবসাদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সকল ব্যবসায়ীদের নিয়ে পরিকল্পনা করে কাজ করবো। ইনশাআল্লাহ গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় দেশর অর্থনীতি দ্রুত অগ্রগতির দিকে যাবে। দেশকে এগিয়ে নিতে হলে আগে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশে বিনিয়োগ না হলে বেকারত্ব আরও বাড়বে, যা সামাজিক বিশৃঙ্খলা বাড়াবে।
তিনি রবিবার (৯ নভেম্বর) সকালে নগরীর কালীঘাট ডাকবাংলা রোড থেকে শুরু করে শাহচট, আমজদ আলী রোড, মহাজনপট্টি, কাস্টঘর, লালদিঘীরপাড়, হকার মার্কেট, ব্রক্ষয়বাজার, সিটি মার্কেটসহ বিভিন্নস্থানে দিনব্যাপী গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মোনিম সিলেট চেম্বারের সাবেক সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বদরুদ্দোজা বদর, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন. সহ-সাধারণ সম্পাদক মো. ফোবেব হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন সামুন, প্রচার সম্পাদক ইমতিয়ার হোসেন আরাফাত, দপ্তর সম্পাদব আব্দুল হক, দিলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম জাকারিয়া প্রমুখ।

কালীঘাট ডাকবাংলা, শাহচট, আমজদ আলী রোড, মহাজনপট্টি, কাস্টঘর, লালদিঘীরপাড়, হকার মার্কেট, ব্রক্ষয়বাজার, সিটি মার্কেটসহ বিভিন্নস্থানে দিনব্যাপী গণসংযোগ করছেন সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর