1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

পুলিশের বিশেষ অভিযানে চার আসামি গ্রেফতার।

ইমরান আহমেদ চৌধুরী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

 

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের পৃথক অভিযানে চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তিনজন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি এবং একজন নিয়মিত মামলার আসামি।
মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাতে বানিয়াচং থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন যায়গায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন-উপজেলার গুনই গ্রামের রাজা মিয়ার পুত্র সফর উদ্দিন ওরফে বসু মিয়া (৪০) ও একই এলাকার মৃত ফরিদ আলীর পুত্র তমিজ আলী (৪২) কাজীরপুর বন্দের বাড়ির আশরাফুল মিয়ার স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম (৩০)।

র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে এস আই (নিরস্ত্র) মোঃ সোহেল রানা’র নেতৃত্বে বানিয়াচং থানা পুলিশ ও র‍্যাব–৯, সিপিসি–৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ সদর পৌরসভার পোদ্ধার বাড়ি এলাকায় গ্যাস পাম্পের সামন থেকে কুদ্দুস মিয়াকে (৩৫) র‍্যাব–৯ এর পিসিসি নং–৫৭১/২৫ অনুযায়ী গ্রেফতার করা হয়।

তিনি উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের শানু মিয়ার পুত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার পলাতক আসামি বলে স্বীকার করেন।

বানিয়াচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম সত্যতা নিশ্চিত করে বলেন, “ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের ধরতে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।” আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর