1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটবাসীর সকল ধরণের ভোগান্তি নিরসন পরিকল্পনা করে কাজ করবে বিএনপি: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

সিলেট খাদিম বিসিক শিল্প নগরী এবং খাদিম সিরামিকসসহ সিলেট নগরীর বিভিন্নস্থানে মঙ্গলবার (১১ নভেম্বর) ধানের শীষের গণসংযোগকালে সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনের পর সরকার গঠন করলে সিলেটের উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করবো ইনশাল্লাহ। আমরা সিলেটবাসীর সকল ধরণের ভোগান্তি নিরসন পরিকল্পনা করে কাজ করবো।

তিনি বলেন, সিলেটকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা, সড়ক, ড্রেনেজ, সড়ক বাতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থায় সঠিক পরিকল্পনা, পানি সরবরাহ, বিদ্যুৎ ব্যবস্থাপনা খাতের উন্নয়নে বিএনপি কাজ করবে। তিনি আরও বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিং সংকট ও জলাবদ্ধতা নিরসনে বিশেষ উন্নয়ন পরিকল্পনা করা হবে।
এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্নাসহস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খন্দকার মুক্তাদির এই এলাকায় অবস্থিত বিভিন্ন ধরনের কোম্পানীর কারখানা পরিদর্শন করেন এবং কর্মকর্তা ও কর্মচারীসহ এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর