1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জে অনুমতি ছাড়াই টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

ইকবাল হোসেন তালুকদার (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়াই ব্যক্তি মালিকানাধীন টিলাবাড়ি থেকে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার ফুলতলি বাজার সংলগ্ন কুড়াউড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

জানা যায়, পানিউমদা ইউনিয়নের কুড়াউড়া গ্রামের উসমত উল্লার পুত্র ফুলর মিয়া কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই নিজ মালিকানাধীন টিলাবাড়ি থেকে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করছিলেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারার অধীনে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, অনুমতি ছাড়া বালু বা মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় প্রশাসনের এ ধরনের তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর