1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটের লাক্কাতুরায় অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও সেবা প্রদান

জাহিদুল ইসলাম (সিলেট) :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

 

এম. ডব্লিউ. ফাউন্ডেশনের আর্থিক ব্যবস্থাপনায় এবং আর.ডব্লিউ. ডি.ও. এর সহযোগিতায় ড্রীম স্কুল প্রাঙ্গণস্থ লাক্কাতুরা চা-বাগানে শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত নারী, কিশোরী, শিশু ও পুরুষ চা- জনগোষ্ঠীর মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও সেবা সারাদিনব্যাপী প্রদান করা হয়েছে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে বিভিন্ন রোগের ঔষধ বিতরণ এবং কিশোরীদের মধ্যে স্যানিটারি প্যাড ও প্রত্যেককে একটি করে জীবাণুনাশক সাবান বিতরণ করা হয়েছে।
এম. ডব্লিউ. ফাউন্ডেশন এর সভাপতি নিয়াজ মোঃ আজিজুল করিম তাঁর সমাপনী বক্তৃতায় উল্লেখ করেন, এম. ডব্লিউ. ফাউন্ডেশন- সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে, এরই ধারাবাহিকতায় ফ্রি হেলথ্ ক্যাম্প-২০২৫, লাক্কাতুরা চা-জনগোষ্টীর জন্য আয়োজন করেছে, যার মাধ্যমে চা-বাগানের শতাধিক নারী- কিশোরী, শিশুদের বিনামূল্যে ঔষধ বিতরণ এবং স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে আসা হয়েছে। তিনি সমাজের অন্যান্য সমাজসেবামূলক প্রতিষ্ঠানকে এবং একইসাথে বিত্তবানদের স্বাস্থ্য, শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার জন্য বিনীত আহবান জানান।
উল্লেখ্য, এম. ডব্লিউ. ফাউন্ডেশন ২০২৪ সালের শুরু থেকে নিয়মিত সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচি এবং দুর্যোগকালীন বিভিন্ন ত্রাণ বিতরণসহ সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুবিধাবঞ্চিত ও অসহায় জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর