
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামত রূপরেখার ৩১ দফা বাস্তবায়নে রাতদিন প্রত্যন্ত জনপদে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সভা-সমাবেশ, বৈঠক করে যাচ্ছেন হাওরবন্ধুখ্যাত কামরুজ্জামান কামরুল।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন বঞ্চিত হলেও তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামত রূপরেখার ৩১ দফা বাস্তবায়নে সভা-সমাবেশ, উঠান বৈঠক করে আসছেন তিনি। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল দলের দুর্দিনে ছায়াসঙ্গী হিসেবে কাজ করায় সুনামগঞ্জ-১ আসনের মানুষের কাছে অধিক জনপ্রিয় হয়ে ওঠেন সেই কবে।
জানা গেছে, শুক্রবার বিকালে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার পার্শ্ববর্তী মাঠে উঠান বৈঠক করেন কামরুজ্জামান কামরুল। পরে বৈঠক জনসমুদ্রে রুপ নেয়। বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার কথা বলতে এসেছি, ধানের শীষের কথা বলতে এসেছি। দল আমাকে প্রাথমিক মনোনয়ন বঞ্চিত করেছে। আমার বিশ্বাস দল আমাকে পুন মুল্যায়ন করবে কারন সুনামগঞ্জ-১ আসনের সাধারণ জনগণ আমার সাথে আছে।
ওযার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বালিজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি শাখাওয়াত হোসেন, বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপি নেতা আশরাফুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য চান মিয়া মাস্টার, ছাত্রদল সভাপতি আবুল হাসান রাসেল প্রমুখ।