1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: শাহজালাল বেকারিকে জরিমানা

ইকবাল হোসেন তালুকদার (নবীগঞ্জ) হবিগঞ্জ:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ, লেবেলবিহীন পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও ভেজাল উপাদান ব্যবহারের দায়ে ‘শাহজালাল স্পেশাল বেকারি’কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দেখা যায়—বেকারির পণ্যসমূহে কোনো লেবেল বা উৎপাদনের তারিখ নেই, ব্যবহৃত ডালডা, তেল ও ক্রিম মেয়াদোত্তীর্ণ, আর ফুড কালারের পরিবর্তে কাপড়ের রং ব্যবহার করা হচ্ছে। এছাড়া ক্ষতিকর অ্যামোনিয়াম মেশানো খাদ্য উৎপাদনের প্রমাণ মেলে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২, ৫১ ও ৫২ ধারায় বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই তা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসন সহায়তা প্রদান করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর