1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটজুড়ে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে : কয়েস লোদী

সিলেট (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

 

সিলেটজুড়ে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে, তা আমাদের ধরে রাখার আহবান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি মঙ্গলবার (১৮ নভেম্বর) মহানগর বিএনপির অধীনস্থ জালালাবাদ থানার জোন-৩’র মতবিনিময় সভায় এই আহবান জানান।
৮, ৩৭, ৩৮ ও ৩৯নং ওয়ার্ড বিএনপির সুপার ফাইভ ও পাড়া এবং নাগরিক কমিটির আহবায়সহ নেতৃবৃন্দের সাথে জরুরি সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি জোন-৩’র টিম প্রধান রেজাউল হাসান কয়েস লোদী।
এসময় তিনি আরও বলেন, ৫ ফেব্রæয়ারির নির্বাচন, জনগণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরসহ সিলেটের সবকয়টি আসনে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ারে যারা বাধা হয়ে দাঁড়াবে, তারা ভেসে যাবে। দেশের মানুষ যাকে ইচ্ছা নির্বাচিত করতে পারবে।
উপস্থিত ছিলেন জোন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি সদস্য মাহবুব কাদির শাহি, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহিদ আহমদ চেয়ারম্যান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজীব প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর