1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে আমন ধান-চাল সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

 

শান্তিগঞ্জে আমন ধান চাল সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুর রব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, শান্তিগঞ্জ খাদ্য গুদামের ওসিএলএসডি আব্দুল আহাদ, পাথারিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম, মিল মালিক মুজিবুর রহমান মুজিব, মুরাদ মিয়া, কবির আহমদ, আখলুছ আলম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: নুরুল হক,অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব সহ প্রমুখ। সভায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এ বছর আমন ধান সংগ্রহ করা হবেনা তবে আমন মৌসুমে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন মিল মালিকের কাছ থেকে ১ হাজার ৯ শত পঁচিশ মেট্রিক টন আতপ চাল এবং ২ শত ৮২ মেট্রিক টন সিদ্দ চাল সংগ্রহ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর