1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল সারাদেশ

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

ভয়াবহ তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ সারাদেশ। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আকস্মিক এই ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদীতে ভূকম্পনটির উৎপত্তি৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এবং ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার হতে ১৩ কিলোমিটার পূর্বে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

ইএসজিএসের বরাতে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ টিম তাদের ফেসবুক পেজে এক বার্তায় জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাব ইউনিয়ন। ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ১০ কিলোমিটার।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, বেশ ভালো সময় নিয়ে ভূমিকম্প ছিল। ভালো কম্পন হয়েছে। নারায়ণগঞ্জের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো আমাদের কাছে আসেনি।

আতঙ্ক, আসছে ক্ষয়ক্ষতির খবর
এদিকে ভূমিকম্পে ঢাকাসহ কিছু এলাকায় ভবন হেলে পড়া, দেয়ালে ফাটলসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির খবর আসছে।

ভূমিকম্পের কারণে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বা আঙিনায় বেরিয়ে আসেন।

আতঙ্কে হলের বাইরে চলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা মোবাইল ফোনে দেশের বিভিন্ন প্রান্তে থাকা স্বজনদের খবর নেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর